Radio Apon

what You Want

Custom Search

১৯ ডিসে, ২০০৯

১৬ই ডিসেম্বর

আমি একটি রেডিও স্টেশনে কাজ করি, রেডিও জকি হিসেবে।আমার রেডিও স্টেশনের নাম রেডিও আপন।এটি একটি অনলাইন বেসড বাংলা রেডিও স্টেশন।আমি আজ ১৬ডিসেম্বর এর কিছু মজার ঘটনা শেয়ার করব।
১৬ডিসেম্বর আমাদের জন্য বিশেষ দিন, আমাদের বিজয় দিবস।আমাদের রেডিও স্টেশনে অনেক গুলো বিশেষ বিশেষ প্রোগ্রাম ছিলো।আমরা সবাই পাঞ্জাবী এবং মেয়েরা শাড়ী পড়বে বলে ঠিক রইলো।সারাদিন অনেক বন্ধু আমাদের অফিসে আসবেন,তাই আমরা অনেক আয়োজন করেছি।আজ আমাদের রেডিও জকি যুবরাজ এর জন্মদিন।সবাই মিলে তাকে শুভেচ্ছা জানিয়েছিলো, মজার ব্যাপার হচ্ছে আমার স্টেশনে যাবার কথা ছিল সকাল ১০টায় অথচ আমি পৌছেছি দুপুর ২.০০টায়। সবাই ত রেগে মেগে অস্থির। আমি ঢুকেই চমৎকার একটি হাসি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলাম কিন্তু সবাই মিলে ধরলো আমাকে এবং বললো আমার শাস্তি পেতে হবে।
অগ্যতা আর কোন উপায় না দেখে আমি মেনে নিলাম এবং মজার ব্যাপার হচ্ছে আমার শাস্তি হলো আজ যত থালা-বাসন হবে সব আমাকে ধুতে হবে। হা-হা-হা।
এরপর সবাই মিলে যুবরাজ এর সম্মানে আরেকবার খাওয়া শুরু করলাম এবং অনেক গান,কৌতুক এবং মজা করছিলাম। ভালো কথা মজা করছিলাম বলে আমরা কিন্তু প্রোগ্রাম বন্ধ  রাখিনি। যাই হোক এভাবে ৬.০০টা পর্যন্ত চলল।৬.০০টার সময় গায়ক নীরব আসলেন আমাদের স্টেশনে। তাকে নিয়ে আমাদের একটি শো হল আর সেই শো"তে আরজে হিসেবে ছিলেন তনু'দা ।তনু'দাকে আমি অনেক পছন্দ করি, কারন মানুষটি আমাদের জন্যে অনেক কষ্ট করে। এরপর নীরব দাদা'র সাথে সবাই মিলে ছবি তুললো কিন্তু আমি তার সাথে ছবি তুলতে পারিনি কারন সবাই যখন ছবি তুলে তখন আমার শো চলছিল।আমাকে যখন অন্যরা ডেকেছিল আমি তখন দরজা বন্ধ করে শো করছি তাই ওদের ডাক আমি শুনিনি। আমাদের শো শেষ হলো রাত ১২.০০টায় এরমাঝে সব্বাই বিদায় নিয়ে চলে গেলো। আমার জন্য বিশেষ বিরিয়ানির ব্যাবস্থা করলো তনু ভাই এবং দুজন মিলে সেটা ভোজন করে বের হলাম রাতের ঢাকার সাথে চমৎকার কিছু সময় কাটাতে, সমস্ত বন্ধুদের সাথে আড্ডা মারতে। রাত নাহ তখন আর রাত নেই ভোর হয়ে গিয়েছে অথাৎ ভোর ৭.০০টায় আমি আমার বাসায় ফিরলাম এবং ঘুমুতে গেলাম।আমার রেডিও স্টেশ্ন এর লিংক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷